১। টাস্কবারের প্রোগ্রাম কীবোর্ড দিয়ে ওপেন করুন।
|
১। টাস্কবারের প্রোগ্রাম কীবোর্ড দিয়ে ওপেন করুন।
আপনি হয়তো চেনেন কোনটা টাস্কবার। এই টাস্কবারে যেই প্রোগ্রাম গুলো থাকে সেগুলো আপনাদের অনেক কাজে আসে। কিন্তু আপনি এগুলো কীবোর্ড দিয়েও ওপেন করতে পারেন। আমরা টাস্কবারে প্রথমে যেই প্রোগ্রাম আছে সেটাকে ১, দ্বিতীয়তে যেইটা আছে সেইটাকে ২ ধরি, এভাবেই সবগুলো প্রোগ্রামকে আমরা নাম্বার দেই।
এইবার আমরা Shift Button + ওই প্রোগ্রামের নাম্বার ক্লিক করলে প্রোগ্রাম ওপেন হবে।
যেমনঃ আমি যদি Shift Button + 3 ক্লিক করি তাহলে Google Chrome ওপেন হবে।
| ২। কোন চলন্ত প্রোগ্রামের নতুনটা ওপেন করুন। |
২। কোন চলন্ত প্রোগ্রামের নতুনটা ওপেন করুন।
ধরুন উইন্ডোজ এক্সপ্লোরার (Windows Explorer) ওপেন করা আছে এবং আপনি আরেকটা এক্সপ্লোরার উইন্ডো ওপেন করবেন। তখন আপনি শুধু Shift Button চেপে ধরে রেখে টাস্কবারের উইন্ডোজ এক্সপ্লোরারের আইকনে ক্লিক করবেন। নতুন এক্সপ্লোরার উইন্ডো ওপেন হয়ে যাবে। এই পদ্ধতি সকল প্রোগ্রামে কাজ করে।
৩। কোন ফাইল বা ফোল্ডারের ফাইল পথ (File Path) কপি করুন মুহূর্তের মধ্যে।
|
৩। কোন ফাইল বা ফোল্ডারের ফাইল পথ (File Path) কপি করুন মুহূর্তের মধ্যে।
আমরা বেশিরভাগ মানুষই ফাইল পথ চিনি। ফাইল পথ কপি করতে আপনি যেই ফোল্ডার বা ফাইলের পথ কপি করবেন তা Shift Button চেপে রাখা অবস্থায় মাউসের Right ক্লিক করুন। তারপর সেখান থেকে "Copy as path" ক্লিক করুন। পথ কপি হয়ে যাবে।
| ৪। Send to তে যোগ করুন নতুন জায়গা। |
৪। Send to তে যোগ করুন নতুন জায়গা।
Send to কে আমরা সবাই মুলত জানি। এটার মাধ্যমে সহজেই আপনি সহজেই অন্য জায়গায় ফাইল পাঠাতে পারেন। কিন্তু এই Sent to তে আপনি সিলেক্টেড কিছু জায়গায় আপনি ফাইল পাঠাতে পারেন। এইখানে জায়গা যোগ করতে প্রথমে আপনি আপনার জায়গার একটি শর্টকাট বানান। তারপর লোকেসন বারে (Location Bar) লিখুন "shell:sendto" এবং আপনি সেইখানে আপনার শর্টকাট পেস্ট করে দিতে পারবেন। এবং পেস্ট করার পর তা Sent to তে যোগ হবে।
| ৫। মাউসের সুবিধার জন্য ব্যবহার করুন চেকবক্স। |
৫। মাউসের সুবিধার জন্য ব্যবহার করুন চেকবক্স।
আমরা অনেকেই অনেক কপি-পেস্ট করি। এর জন্য আমাদের অনেক ফাইল একটা একটা করে সিলেক্ট করতে হয় অনেক সময়। তাই এই চেকবক্স গুলো অনেক কাজের। উইন্ডোজ ৮, ৮.১ এ চেকবক্স পেতে চিত্রের মত View এ গিয়ে "Item check boxes" সিলেক্ট করে দিন।
উইন্ডোজ ৭ এ এটি পেতে আপনি স্টার্ট মেনুর সার্চে লিখুন "Folder Options" এবং প্রথমটা সিলেক্ট করুন। একটি বক্স ওপেন হবে এবং সেখান থেকে আপনি View এ ক্লিক করুন। এবং সেখান থেকে "Use check boxes to select items" চেক করে দিন।
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

0 comments:
Post a Comment